শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মারাত্মকরোগে আক্রান্ত রোগীদের হাতে অনুদানের চেক তুলে দিলেন ধর্মমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ন

    মারাত্মকরোগে আক্রান্ত রোগীদের হাতে অনুদানের চেক তুলে দিলেন ধর্মমন্ত্রী

    জামালপুরের ইসলামপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

    বুধবার সকালে ইসলামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানপ্রাপ্ত রোগীদের হাতে এই চেক তুলে দেন। 

    এ উপলক্ষ্যে ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস এক অনুষ্ঠানের আয়োজনে করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেদোয়ান, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ প্রমূখ উপস্থিত ছিলেন। 

    এ অনুষ্ঠানে ২১ জন  অনুদানপ্রাপ্ত রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার করে মোট ১০ লাখ ৫০ হাজার টাকার এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নিকট হতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ন