শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সুন্দরগঞ্জে মলম পার্টির মূলহোতাসহ গ্রেপ্তার ৩, ইজিবাইক উদ্ধার

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:১৪ পূর্বাহ্ন

    সুন্দরগঞ্জে মলম পার্টির মূলহোতাসহ গ্রেপ্তার ৩, ইজিবাইক উদ্ধার

    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মলম পাটির মূলহোতা মো. সুমন মিয়াসহ ৩ জনকে গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ । 


    পুলিশ জানায়, গত (৪ ফেব্রুয়ারী)গাইবান্ধা সদর ইউনিয়নের বড় আটা গ্রামের মো. মনিরুল ইসলামের ইজিবাইক ভাড়া করেন মলমপাটির সদস্য  মো. সুরুজ্জামান মিয়া ও মো. নজরুল ইসলাম। বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ধোপাডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় নিয়ে এসে চালক মনিরুলকে পান খাইয়ে অচেতন করে রাস্তায় ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় তারা। 


    থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে অজ্ঞাতনামা ৩ আসামি মো. লুৎফর রগমান, মো. মুর্শিদ মিয়া, ও মো. নাজমুল ইসলামকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্য মোতাবেক এজাহার নামীও আসামি সুরুজ্জামান ও নজরুল ইসলাকে গ্রেপ্তার হয়। সোমবার সুরুজ্জামানের তথ্য মোতাবেক মুল হোতা সুমন ওরফে কতিত শামীমকে গ্রেপ্তার করা হয়।


    গ্রেপ্তারকৃত আসামি মো. সুরুজ্জামান মিয়ার তথ্যের ভিত্তিত্বে সোমবার (২৬ ফেব্রুয়ারি) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তার নিজবাড়ী হতে মো. সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয় এবং মালামাল ইজিবাই জব্দ করা হয়। সুমন ওই গ্রামের মো. শাহ আলম মিয়ার ছেলে। 


    সোমবার বিকালে সুন্দরগঞ্জ থানায় প্রেস ব্রিফিং করেছেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত মিলন কুমার চ্যাটাজ্জী, এসআই আকতার হোসেন প্রমুখ।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:১৪ পূর্বাহ্ন