প্রাথমিক সহকারী  শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২৪৯৭ জন নির্বাচিত 

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ন

প্রাথমিক সহকারী  শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২৪৯৭ জন নির্বাচিত 
ফাইল ফটো।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভূক্ত 'সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর ১ম গ্রুপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ)  লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট ২ হাজার ৪ শত ৯৭ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করা হয়েছে। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন। 

২০২৩ সালের ৮ ডিসেম্বর  ৩ বিভাগের ১৮ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলো ৩ লাখ ৬০ হাজার ৬শ ৯৭ জন। লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩ শত ৩৭ জন উত্তীর্ণ হয়।

২৭ ফেব্রুয়ারি ২০২৩ এ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ন