শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে কলেজ ছাত্রীকে অপহরণের সময় উদ্ধার, আটক ২

    পিরোজপুর প্রতিনিধি

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ন

    পিরোজপুরে  কলেজ ছাত্রীকে অপহরণের সময় উদ্ধার, আটক ২

    ঝালকাঠী থেকে মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যাবার সময় পিরোজপুর-নাজিরপুর সড়ক থেকে পুলিশ এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে। 

    গত রোববার রাত ১১ টার দিকে পিরোজপুর সদর উপজেলার জেলা কারাগারের সামনে থেকে একটি মাইক্রোবাসের গতিরোধ করে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করে বলে এই প্রতিবেদককে জানান পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মোঃ জুলফিকার আলী। 

    পুলিশ এ সময় মাইক্রোবাসে থাকা দুই অপহরণকারী শাওন ও মাহিম নামের  দুই জনকে আটক করে।

    আটককৃরা হলো শাওন হাওলাদার (২৫) ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার তুলাতলা গ্রামের দেলোয়ার হাওলাদারের পুত্র এবং মাহিম হাওলাদার (২৬) ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার রাজাপুর বাজার এলাকার আব্দুল মতিনের পুত্র। 

    পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মোঃ জুলফিকার আলী জানান, ঝালকাঠীর রাজারপুর উপজেলা 

    থেকে কলেজ ছাত্রীকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় গাড়িরে থাকা কলেজ ছাত্রী ডাক চিৎকার দিলে পিরোজপুর সদরের জেলা কারাগারের সামনে পুলিশ গাড়িটির 

    গতিরোধ করে। এ সময় মাইক্রোবাস থেকে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয় এবং দুই অপহরকারীকে আটক করে পুলিশ। 

    ওসি (তদন্ত) মোঃ জুলফিকার আলী আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ন