শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার: স্থানীয় সরকার মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ন

    প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার: স্থানীয় সরকার মন্ত্রী

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রবাসী বাংলাদেশীরা যেখানেই থাকুন না কেন তারা হৃদয়ে ধারণ করে বাংলাদেশকে। প্রবাসীরা যত ভালো জায়গাতেই থাকুন না কেন, যত উন্নত দেশের নাগরিকত্ব নেন না কেন তারা নাড়ীর টানকে অগ্রাহ্য করতে পারেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাসীরা বিদেশে বাংলাদেশের প্রতিনিধি। প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে যে ভূমিকা রাখছে দেশের উন্নয়নে তা অতুলনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে সারা পৃথিবীতে যে অবস্থানে পৌঁছেছে তাতে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণ না থাকলে সম্ভব হতো না। তাই প্রবাসীরাও আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার।

    তিনি শনিবার ঢাকার একটি অভিজাত হোটেলে ফেডারেশন অফ বাংলাদেশী অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর ৩৮তম ফোবানা বার্ষিক সম্মেলন উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ বছর ফোবানা সম্মেলনটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগস্টের ৩০ থেকে সেপ্টেম্বরের ১ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    মোঃ তাজুল ইসলাম এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতির বিষয় উল্লেখ করে বলেন, যে বাংলাদেশকে একসময় আন্তর্জাতিক মঞ্চে সব সময় নেতিবাচকভাবে উপস্থাপন করা হতো প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।

    স্থানীয় সরকার মন্ত্রী প্রবাসীদের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসীরাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তাই বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আপনাদের একত্রিত প্রচেষ্টা দরকার। তিনি বলেন একটি আত্মমর্যাদাশীল ও স্মার্ট জাতি গঠনে প্রবাসীরা নানা ক্ষেত্রে অবদান রাখার সুযোগ রয়েছে। মন্ত্রী এ সময় প্রবাসীরা প্রত্যেকের অবস্থানে থেকে সকলে মিলে গর্বিত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাদেকা হালিম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন, ফোবানার ২০২৩-২৪ এর আহবায়ক রোকসানা রহমান, চেয়ারপারসন আহমদ আলমগীর । 




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ন