শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিঠা উৎসব ও বসন্ত বরন

    উৎসবমুখর পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস

    পিরোজপুর প্রতিনিধি‌

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ন

    উৎসবমুখর পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস

    পিঠা উৎসব ও বসন্ত বরনকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়েছে পিরোজপুর  সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস। গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে  যাওয়া পিঠার স্বাদ নিতে পিরোজপুর  সরকারি সোহরাওয়ার্দী কলেজ আয়োজন করে পিঠা উৎসবের। দীর্ঘ দিন পরে অনুষ্ঠিত এ মেলায় আসা দর্শনার্থীদের ভীড়ে মুখরিত মেলা প্রাঙ্গন।


    পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে শনিবার বেলা ১১ টায় শুরু হয় বসন্ত বরন ও পিঠা উৎসব। নতুন ও পুরাতন শিক্ষার্থী, অভিভাবকদের মিলন মেলায় পরিনত হয় মেলা প্রাঙ্গন। শিক্ষার্থীদের নিঁপুন হাতের ছোয়ায় এক একটি পিঠা নজর কাড়ে যে কারো। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বাহারী রকমের পিঠা দেখতে স্টলে স্টলে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। এক সাথে এতোসব পিঠার স্বাদ পেয়ে ও দেখে মুগ্ধ উৎসবে ঘুরতে আসা দর্শনার্থীরা।

    একদিনের এ পিঠা উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের ১৭ টি স্টল অংশ গ্রহন করে। আর এসব স্টলে ৫০ ধরনের পিঠা প্রদর্শিত হয়।

    আগত শিক্ষার্থীরা জানান বছরের এ দিনটির জন্য আমরা এক বছর ধরে অপেক্ষা করে থাকি। হরেক রকমের পিঠা পাওয়া যায় এ পিঠা উৎসবে। আমরা সবাই মিলে অনেক মজা করছি এ উৎসবে।  

    বসন্ত বরণ ও পিঠা উৎসব কমিটির আয়োজক মো: শাহাবুদ্দিন শিকদার জানান, প্রাচীন ঐতিহ্য ও বাংলার হারিয়ে যেতে বসা সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন। আমাদের এ আয়োজনকে শতভাগ সফল করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীরা এ আয়োজনকে সুন্দর ভাবে উপভোগ করছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ন