শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • 'মাদকমুক্ত ইন্দুরকানী গড়তে আমাদের করণীয় শীর্ষক' আলোচনা সভা

    পিরোজপুর প্রতিনিধি‌

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ন

    'মাদকমুক্ত ইন্দুরকানী গড়তে আমাদের করণীয় শীর্ষক' আলোচনা সভা

    আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশ মাদকমুক্ত না হলে কখনোই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। দেশের কিশোর ও যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়লে সমাজে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং সহ নানা  অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাবে। তাই আমাদের সন্তানরা কোথায় কি করে, কার সাথে মিশে, কোথায় যায় এ বিষয়ে অভিভাবকদের সবসময় খেয়াল রাখতে হবে। সন্তানরা বিপথগামী হয়ে পড়লে পরিবারে অনেক অশান্তির সৃষ্টি হয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন মহলকে বেশি এগিয়ে আসতে হবে। 

    শুক্রবার বেলা ১১ টায় উপজেলার ঘোষেরহাট বাজারে অবাক ও ঘোষেরহাট টাইগার্স ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত  'মাদকমুক্ত ইন্দুরকানী গড়তে আমাদের করণীয় শীর্ষক' আলোচনা সভায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী তার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    তিনি আরো বলেন,  কিছু রাষ্ট্র আমাদের দেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে। জাতিকে মেধাশূণ্য করা সহ দেশে যাতে অপরাধ মুলক কর্মকান্ড বেড়ে যায় সেজন্য পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে। তাই বর্তমান আ.লীগ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এজন্য মাদকের বিরুদ্ধে প্রশাসন তৎপর। মাদক নির্মূলে প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে।

    ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সভাপতি ইকরামুল সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) বিকাশ সরকার, অধিকার বাস্তবায়ন কমিটির (অবাক) চেয়ারম্যান মেহেদী হাসান, সমাজ সেবক মাকিদুল ইসলাম সিকদার ও আব্দুল কুদ্দুস।

     এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলু, ইন্দুরকানি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জে আই লাভলু, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ন