মাদারীপুরে বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণকারী পিরোজপুরে গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

২২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন

মাদারীপুরে বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণকারী পিরোজপুরে গ্রেপ্তার

মাদারীপুরের বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণকারী আসামি পিরোজপুরে ডিবির হাতে গ্রেফতার।

পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে ডিবি পিরোজপুর মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে পিরোজপুর সার্কিট হাউস এলাকা হতে আসামী সুমন বেপারী (৩০) পিতা- সিরাজ বেপারী মাদারীপুর সদর মাদারীপুর গ্রেফতার করেন। উক্ত আসামী ঐ এলাকায় সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করলে পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন সে জানায় যে

সে তার দুলাভাই শংকরপাশা ইউনিয়নের মেম্বার দেলোয়ার কাজীর বাড়িতে তিন দিন ধরে আছেন এবং বেড়াতে এসেছি । পুলিশ তার দুলাভাইয়ের নম্বর চাইলে সে দিতে না পারায় পুলিশের সন্দেহ হওয়ায় তাকে আটক করে উক্ত মেম্বর এর সাথে যোগাযোগ করে জানতে পারে উক্ত আসামী তাদের বাড়িতে যায়নি। পরে তার এনআইডি যাচাই করে মাদারীপুর থানায় যোগাযোগ করে জানা যায় সে মাদারীপুরে এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে পলাতক রয়েছে। 

এই ঘটনার বিষয়, মাদারীপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা হয় যাহার নম্বর ৪১ তারিখ ২০/০২/২৪ ইং ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন২০০০ (সংশোধনী) ২০০৩ এর ৯(১)/ ৩০। আসামী সুমন বেপারীকে মাদারীপুর থানা পুলিশ থেকে আগত মামলার তদন্তকারী কর্মকর্তার এসআই অখিল রায়ের নিকট হস্তান্তর করা হয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন