শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ২

    পিরোজপুর প্রতিনিধি

    ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:২৫ অপরাহ্ন

    নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ২

    পিরোজপুরের নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় মোঃ হেমায়েত উদ্দিন শেখ হিমু (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

    এ সময় আ‌রো দুজন আহত হ‌য়ে‌ছেন। 

    নিহত হেমায়েত উদ্দিন শেখ হিমু উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের আজিম উদ্দিনের ছেলে। 

    ঘটনাটি ঘটেছে বুধবার (২১ ফেব্রুয়ারী) উপজেলার সদর ইউনিয়নের নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের কবিরাজবাড়ি মহাসড়‌কে। 

    থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১২ টার দিকে মৃত ওই কৃষক একটি ভাড়ায় চালিত ভ্যানে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটো রিক্সা তাদের বহন করা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানটিতে থাকা কৃষক হিমু সহ আছিয়া আক্তার ও সওদা আক্তার নামের দুই বোন আহত হন। 

     

    গুরুতর আহত হেমায়েত উদ্দিন শেখ হিমুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব‌্যরত ডাঃ তা‌কে মৃত্যু ব‌লে ঘোষনা ক‌রেন। 

    এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, গুরুতর আহত হেমায়েত উদ্দিন হিমুকে উনন্ত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে। 

    এব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি । এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। ধাক্কা দেয়া অটো রিক্সাটিকে সনাক্ত করা য়ায়নি। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:২৫ অপরাহ্ন