শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ময়মনসিংহে বাস-সিএনজি অটোরিক্সা দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ন

    ময়মনসিংহে বাস-সিএনজি অটোরিক্সা দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

    ময়মনসিংহে বাস-সিএনজি চালিত অটোরিক্সা দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ৭ জন মারা গেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ-শেরপুর সড়কের বড়বিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া ইউনিয়নের বড়বিলা এলাকায় ময়মনসিংহগামী সিএনজিচালিত অটো রিকশার সাথে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।এতে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৭ জন যাত্রী মারা যান। নিহতদের মধ্যে একজন মহিলা ও শিশু রয়েছে।
    খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। দুর্ঘটনায় সিএনজির চালকসহ ৭ যাত্রীর কেউ বেঁচে নেই। দুর্ঘটনার পর ওই সড়কে একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

    এদিকে দুর্ঘটনার পর দ্রুতগতির বাসটি ঘটনাস্থল থেকে একশ গজ দূরে যান্ত্রিক ত্রুটির কারনে আটকে যায়। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করে।

    কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মাইন উদ্দিন আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর বড়বিলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ ৭ জন মারা যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

    ওই এলাকার প্রত্যক্ষদর্শী জিয়াউর রহমান জানান, সিএনজি চালিত অটোরিকশা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করে সামনে গেলে যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে দুমড়ে মুচরে কিছুদূর নিয়ে যায়। এতে সিএনজির সকল যাত্রী মারা যায়। নিহত সকল যাত্রী ফুলপুর উপজেলার বাইটকান্দি গ্রামের বলে জানা গেছে।
    নিহতদের নাম ও পরিচয় বিস্তারিত এখনো জানা যায়নি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ন