শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ট্রাক চালককে হয়রানীর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ন

    ট্রাক চালককে হয়রানীর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রাহিম আলী বাবু নামে এক ট্রাক চালককে মাদক মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে ট্রাক দিয়ে ব্যারিকেড করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে যানযটের সৃষ্টি হয়। আধা ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। অবরোধকারীদের অভিযোগ- চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য রাহিম আলীর বাবুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামলাটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান শ্রমিকরা। এ সময় শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিলন আলীসহ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৬ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর পাকুইল্লা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ট্রাকে হেরোইন পাওয়া গেছে- এমন অভিযোগে রাহিম আলী বাবু ও হেলপার দুরুল হোদাকে আটক করে র‌্যাব-৪। পরে হেলপারকে ছেড়ে দিলেও বাবুকে মামলা দিয়ে কারাগারে পাঠায় নবীনগর র‌্যাব ক্যাম্পের সদস্যরা।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ন