আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনাকে নিতে হবে, ভাল ভাবে চলতে দেশকে কিছু দিতে আপনাদের সহোযোগীতা প্রয়োজন। আপনারা প্রশাসনকে স্বার্বিক ভাবে সহযোগীতা করেছেন এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। স্বাধীনতার আগে জাতীর জনকের একটি কথা ছিল তোমরা আমাদের দাবিয়ে রাখতে পারবেনা কারন সাত কোটি জনগন তার সাথে ছিল এই যে হুংকার ছিল এই হুংকারই বাঙালী জাতিকে জাগিয়ে তুলতে পেরে ছিল। আপনাদের মধ্যে যে সচেতনতা দেখেছি এই সচেতনাতাই পারবে এই সমাজকে একতাবদ্ধ করতে। আমরা চাই এই রকম একটি সামাজিক আন্দোলন একটি পারিবারিক আন্দোলন। আপনি সন্তানকে জন্ম দিয়েছেন প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনার সন্তানকে স্কুলে পাঠিয়ে আপনি নিশ্চিন্তে থাকলে চলবেনা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রয়ারি) বিকালে ইন্দুরকানী থানা আয়োজিত “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।
অনুষ্ঠনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যড. এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার, সরকারি ইন্দুরকানী কলেজের সহকারি অধ্যপক জাকারিয়া হোসেন, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মাহমুদুল হক দুলাল, সম্পাদক মাওলানা গীয়াস উদ্দিন সেলিম, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এইচ এম ফারুক হোসেন উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাধারন জনগন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, পত্তাশী ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন সহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও জন সাধারনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ কামরুজ্জামান তালুকদার, সঞ্চালনায় ছিলেন ইন্দুরকানী থানা উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র।