শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২৫ পূর্বাহ্ন

    বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়েছেন।

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতবিার বঙ্গভবনে কমিশনের ৪৯তম বার্ষিক প্রতিবেদন-২০২২ রাষ্ট্রপতির কাছে পেশকালে তিনি এ কথা বলেন।
    রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন  বাসস’কে জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য  দেশে উচ্চ শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখতে কাজ করার আহ্বান ও জানান।

    তিনি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের জন্য একটি নীতিমালার আলোকে একটি প্যানেল গঠনের প্রস্তাব করেন।

    সাহাবুদ্দিন বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিক্ষার গুণগত মান যাতে বৃদ্ধি পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

    রাষ্ট্র প্রধান বলেন, এই দেশ এখন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার পথে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি শিক্ষার্থীকে স্মার্ট হিসেবে  গড়ে তুলতে হবে।

    বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থীরাও যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতাকে প্রমাণ করতে পারে সে লক্ষ্যে দেশের উচ্চশিক্ষা কার্যক্রম সাজাতে হবে।

    রাষ্ট্রপতি ইউজিসিকে প্রতিটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সার্বিক উচ্চশিক্ষার কার্যক্রমে তদারকি বাড়াতেও কঠোর নির্দেশ দেন।

    সাক্ষাতকালে ইউজিসি চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকা-, ভবিষ্যৎ পরিকল্পনা এবং  প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
    রাষ্ট্রপ্রধানের কাছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল দেশের উচ্চশিক্ষার উন্নয়নে ১৪ দফা সুপারিশ তুলে ধরেন।
    তারা ইউজিসির কার্যক্রমে সহযোগিতা প্রদান করার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রপতির দিক নির্দেশনা প্রত্যাশা করেন।
    এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২৫ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২৫ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২৫ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২৫ পূর্বাহ্ন