শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে শিশু সুরক্ষা কমিটির অবহিতকরণ সভা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:২০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে শিশু সুরক্ষা কমিটির অবহিতকরণ সভা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ-সিএসপিবি ফেইজ-২ এর সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ধোবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাহাবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সঙ্গে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবদুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা  শিল্পী খাতুন, সদস্য সচিব রাহাতুজ্জামান ও শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলামসহ অন্যরা। 

    উল্লেখ, শিবগঞ্জ উপজেলার সকল সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষার জন্য সকল ইউনিয়ন ও পৌরসভায় তিনটি করে মোট ৪৮টি কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এরই ধারাবাহিকতায় সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে সকল সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:২০ পূর্বাহ্ন