বুয়েটের প্রথম বর্ষের ক্লাস অনলাইনে শুরু

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারী, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ন

বুয়েটের প্রথম বর্ষের ক্লাস অনলাইনে শুরু
বুয়েট ক্যাম্পাস

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির প্রথম বর্ষের (লেভেল ১, টার্ম ১) ক্লাস আজ শনিবার থেকে অনলাইনে শুরু হচ্ছে।

বুয়েটের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা পরিস্থিতির কারণে ১৫ জানুয়ারি থেকেই আবাসিক হল খোলা রেখে অনলাইনে সব বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েটে প্রথম বর্ষে ভর্তির জন্য পরীক্ষার প্রাক্‌-নির্বাচনী ও চূড়ান্ত পর্ব গত বছর যথাক্রমে ২০-২১ অক্টোবর ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। ভর্তি কমিটি স্বল্পতম সময়ের মধ্যে পরীক্ষার ফল ও ভর্তিপ্রক্রিয়া শেষ করেছে। সাধারণত বুয়েটে সব লেভেল ও টার্মের ক্লাস একসঙ্গে শুরু হয়। সে হিসেবে বর্তমানে বিভিন্ন লেভেল ও টার্মের ক্লাস চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবাগত শিক্ষার্থীদের (প্রথম বর্ষ) ক্লাস দ্রুততম সময়ের মধ্যে চালু করার জন্য বুয়েট কর্তৃপক্ষ আলাদাভাবে লেভেল ১ ও টার্ম ১-এর একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করেছে। এতে করোনা মহামারির কারণে তাঁদের পিছিয়ে পড়া কিছুটা লাঘব হবে।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

২২ জানুয়ারী, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

২২ জানুয়ারী, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ন