শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে অসহায় নাজরিনের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবা কর্মকর্তা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন

    শিবগঞ্জে অসহায় নাজরিনের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবা কর্মকর্তা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিবন্ধী নাজরিনের পাশে দাঁড়িয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। সোমবার উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তার হাতে প্রতিবন্ধী ভাতার বহি তুলে দেন তিনি। নাজরিন শাহাবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের আজমুলের হকের মেয়ে। জানা গেছে, জন্মগতভাবে নাজরিন প্রতিবন্ধী নন, কিন্তু ভাগ্যের পরিহাসে তার হয় ক্যান্সারের মতো মরণব্যধি রোগ। হাতে ক্যান্সার হওয়ায় চরমভাবে হতাশায় পড়েন নাজরিন। বাধ্য হয়ে কেটে ফেলতে হয় তার ডান হাত। বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও উন্নতি হয়নি তার হাত। ফলে গত দুই বছর ধরে অসহায়ের মতো জীবনযাপন করছেন নাজরিন। এদিকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আর্থিক সহায়তা। তাই নাজরিন সকলের কাছে সহযোগিতা চেয়েছেন। 

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন, নাজরিনের কথা শুনে তাকে একটি প্রতিবন্ধী ভাতাবহি দেওয়া হয়েছে। ক্যান্সার আক্রান্ত রোগীদের এককালীন অনুদান প্রদানের সার্বিক সহযোগিতা করা হবে। এছাড়া সকলে মিলে তাকে সহযোগিতা করলে নাজরিন উন্নত চিকিৎসা করতে পারবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবানও জানান তিনি। 

    এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুল হক রানা, ইউপি সচিব রেজাউর রহমান, প্যানেল চেয়ারম্যান আবদুর রশিদ, ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, সোস্যাল ওয়ার্কার আরমান আলী ও শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলামসহ অন্যরা। এর আগে ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট জামিলা আক্তার উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে নাজরিনকে নগদ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন