শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাটোরে কলেজ ছাত্রী অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৬ পূর্বাহ্ন

    নাটোরে কলেজ ছাত্রী অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন

    জেলার গুরুদাসপুরে কলেজ ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে অভিযুক্ত প্রত্যেককে ২০ হাজার টাকার অর্থদন্ডও প্রদান করা হয়েছে।

    সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

    দন্ডপ্রাপ্ত চারজন হচ্ছে- আতিক হাসান (২২) নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়নপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে, একই এলাকার আশরাফ হোসেন মাস্টারের ছেলে সুমন আলী (২৩) এবং সাত্তার আলীর ছেলে টিপু সুলতান (৩৩) ও আবু জাফর (২৫)। 

    মালার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ আগস্ট সকালে নিজ বাড়ি থেকে উত্তর নারীবাড়ি এলাকায় প্রাইভেট পড়তে যায় ওই কলেজ শিক্ষার্থী। এ সময় আতিক হাসান, সুমন আলী, টিপু সুলতান ও আবু জাফর তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে চাচা আমিরুল ইসলাম বাদি হয়ে চারজনের নামে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার ১০দিন পরে ২০ আগস্ট নাটোর জেলা ও দায়রা জজ কোর্ট চত্বর থেকে পুলিশ অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করে।

    দীর্ঘ ৯ বছর পর আজ সোমবার দুপুরে আদালতের বিচারক চারজনকে যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেন।
    নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি এডভোকেট আনিসুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় প্রধান আসামিকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা এবং ৭ ধারায় যাবজ্জীবন ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অপর তিন আসামি সুমন আল, টিপু সুলতান ও আবু জাফরকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৬ পূর্বাহ্ন