শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সেন্টমার্টিনকে 'সামুদ্রিক সুরক্ষিত অঞ্চল' ঘোষণায় বাংলাদেশকে ডি ক্যাপ্রিওর অভিনন্দন

    নিজস্ব প্রতিবেদক

    ২২ জানুয়ারী, ২০২২ ০৯:৩৯ পূর্বাহ্ন

    সেন্টমার্টিনকে 'সামুদ্রিক সুরক্ষিত অঞ্চল' ঘোষণায় বাংলাদেশকে  ডি ক্যাপ্রিওর অভিনন্দন
    ডি ক্যাপ্রিও

    বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে 'সামুদ্রিক সুরক্ষিত অঞ্চল' বা 'মেরিন প্রটেক্টেড এরিয়া' হিসেবে ঘোষণার জন্য বাংলাদেশ সরকার, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট এনজিওদের অভিনন্দন জানিয়েছেন হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও।

    শুক্রবার এক টুইট বার্তায় অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগ বিস্ময়কর জীববৈচিত্র্যকে সুরক্ষা দেবে এবং বাংলাদেশের একমাত্র প্রবালপ্রাচীরকে দেবে আবাসভূমি।

    সেন্টমার্টিন সংলগ্ন প্রবাল প্রতিবেশের সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ হিসেবে বাংলাদেশ সরকার একে ৪ জানুয়ারি 'সামুদ্রিক সুরক্ষিত অঞ্চল' বা 'মেরিন প্রটেক্টেড এরিয়া' হিসেবে ঘোষণা করে। এর আগে ১৯৯৯ সালে এ দ্বীপকে ইকোলজিক্যালি ক্রিটিকাল এরিয়া বা প্রতিবেশগতভাবে সংকটাপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছিল।

    ডি ক্যাপ্রিও‘র টুইটটি দেখতে এখানে ক্লিক করুন

    ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়, ভবিষ্যৎ পৃথিবীর কথা চিন্তা করে, ১৯৯৮ সালে, অস্কার বিজয়ী অভিনেতা, 'লিওনার্দো ডি ক্যাপ্রিও ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেন। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যকে রক্ষা, সমুদ্র সংরক্ষণসহ নানা বিষয়ে সচেতনতা তৈরিতে তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এছাড়া, তিনি তার ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমগুলোও নিয়মিত ব্যবহার করেন পরিবেশ নিয়ে সচেতনতা তৈরিতে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২২ জানুয়ারী, ২০২২ ০৯:৩৯ পূর্বাহ্ন