পিরোজপুর মাদ্রাসার দাখিল ও ফাজিল‌ পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান 

পিরোজপুর প্রতিনিধি‌

১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:১৪ অপরাহ্ন

পিরোজপুর মাদ্রাসার দাখিল ও ফাজিল‌ পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান 

পিরোজপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার দাখিল ও ফাজিল‌ পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে, সোমবার (১২ ফেব্রুয়ারি) মাদ্রাসাটির মিলনায়তনে মাওলানা খলিলুর রহমানের সঞ্চালনায় এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার  সভাপতি অধ্যক্ষ জনাব মাওলানা সাইফুল ইসলাম ও উপাধ্যক্ষ জনাব মাওলানা আলী আকবর সহ অত্র মাদ্রাসার  ৩৪ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ সহ মাদ্রাসার গভর্নিং বডির  বিভিন্ন সদস্য অভিভাবক বৃন্দ ও আমন্ত্রিত  মেহমানবন্দ। অধ্যক্ষতার বক্তৃতায় তিনি মাদ্রাসার বিভিন্ন সাফল্য ও অঙ্গীকার তুলে ধরেন এবং বলেন ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত পিরোজপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এর ধারাবাহিক সাফল্যে এলাকাবসীর দাবী ও শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত করা হয়েছিল।

 এই প্রতিষ্ঠানটি বর্তমানে পিরোজপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। 

 এ প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন।  প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন।

 শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সর্বদা এই লক্ষ বাস্তবায়নে আমরা এগিয়ে যাব।
 অধ্যক্ষ তার বক্তৃতায় বিদায় ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।  ইসলাম প্রিয়, মাদ্রাসা প্রিয় বর্তমান সরকারের সাফল্য কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:১৪ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:১৪ অপরাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:১৪ অপরাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:১৪ অপরাহ্ন