শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বন্ধুকে নিয়ে অভিনেত্রী শিমুকে হত্যা করেন স্বামী সাখাওয়াত

    নিজস্ব প্রতিবেদক

    ২২ জানুয়ারী, ২০২২ ০৮:৫৫ পূর্বাহ্ন

    বন্ধুকে নিয়ে অভিনেত্রী শিমুকে হত্যা করেন স্বামী সাখাওয়াত
    অভিনেত্রী শিমু

    অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে হত্যায় স্বামী খন্দকার শাখাওয়াত আলীম ও তার বন্ধু ফরহাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। আলাদা আদালতে এই হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন দুজনই।

    গত ২০ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শিমুর স্বামী শাখাওয়াত। অপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানার কাছে জবানবন্দি দেন ফরহাদ।

    জবানবন্দিতে সূত্রমতে, অভিনেত্রী রাইমা ইসলাম শিমু ও তাঁর স্বামী খন্দকার শাখাওয়াত আলীম ১৬ জানুয়ারি যখন ঝগড়া করছিলেন তখন ওই বাসায় উপস্থিত ছিলেন এস এম ওয়াই আবদুল্লাহ ফরহাদ। ওই দিন সকাল সাড়ে ৭টার দিকে টাকা চাইতে বন্ধু শাখাওয়াতের বাসায় যান ফরহাদ। তাঁর উপস্থিতিতেই ওই দম্পতির ঝগড়া শুরু হয়। বন্ধুর ডাকে একপর্যায়ে শিমুর গলা টিপে ধরেন ফরহাদ। এরপর শিমু মাটিতে পড়ে গেলে গলায় পা দিয়ে দাঁড়িয়েছিলেন শাখাওয়াত। একপর্যায়ে তাঁরা বুঝতে পারেন, শিমু মারা গেছেন।


    এই দুজনই স্বীকার করেছেন, হত্যাকাণ্ডের শুরু থেকে লাশ গুম করা পর্যন্ত প্রতিটি পর্যায়ে শাখাওয়াতকে সহযোগিতা করেন ফরহাদ। গ্রেপ্তার এড়াতে এ দুজন নানা ফন্দিও আঁটেন। তবে ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে যান। এই মামলার তদন্ত করছে কেরানীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দীন কবিরের নেতৃত্বে একটি দল।


    স্বীকারোক্তিমূলক জবানবন্দি উদ্ধৃত করে তদন্তে যুক্ত একজন পুলিশ কর্মকর্তা বলেন, জবানবন্দিতে শাখাওয়াত বলেছেন, ভালোবেসে তিনি শিমুকে বিয়ে করেন। দুই সন্তান নিয়ে তাঁদের সুখের সংসার। স্ত্রী তাঁর সম্মতি নিয়েই অভিনয়ে যুক্ত হয়েছিলেন। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে চাকরি নিয়েছিলেন শিমু। ইদানীং স্ত্রীকে সন্দেহ করছিলেন। সে থেকেই মনোমালিন্যের শুরু।

    স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাখাওয়াত বলেন, ১৬ জানুয়ারি সকালে ফরহাদ তাঁর গ্রিন রোডের বাসায় আসেন। শিমু দরজা খুলে দেন। ড্রয়িং রুমে ফরহাদকে বসতে বলে তাঁকে (শাখাওয়াত) ডেকে দেন শিমু।

    শিমু এ সময় মুঠোফোনে কিছু একটা করছিলেন। একপর্যায়ে শিমুর হাত থেকে মুঠোফোন কেড়ে নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন শাখাওয়াত। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে শিমুর গলা চেপে ধরেন শাখাওয়াত। ফলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন শিমু। এরপর শিমুর গলা টিপে ধরতে ফরহাদকে ডাকেন শাখাওয়াত। ফরহাদ শিমুর গলা টিপে ধরেন। ধ্বস্তাধ্বস্তিতে শিমু মাটিতে পড়ে যান। ফরহাদ আদালতের কাছে দেওয়া জবানবন্দিতে বলেছেন, শিমু মাটিতে পড়ে গেলে শাখাওয়াত তাঁর গলার ওপর পা দিয়ে দাঁড়ান। কিছুক্ষণ পর তাঁরা আঁচ করেন, শিমু মারা গেছেন।

    সাখাওয়াত ও ফরহাদ

    স্বীকারোক্তিতে শাখাওয়াত বলেছেন, মারা গেছেন নিশ্চিত হওয়ার পর শিমু লাশ চটের বস্তায় ভরেন তিনি ও ফরহাদ। শাখাওয়াত নিজেই একটি প্লাস্টিকের সুতা দিয়ে বস্তা সেলাই করেন। নানা কৌশলে দিনভর চেষ্টার এক পর্যায়ে বস্তবন্দি লাশ মোহাম্মদপুরের বসিলা হয়ে নির্জন জায়গা দেখে দুই বন্ধু ফেলে দেন।

    হত্যাকাণ্ডের সময় শিমু ও শাখাওয়াত দম্পতির ছেলে-মেয়ে বাসায় ঘুমিয়ে ছিল। রাইমার মেয়ে অনেক রাত অবধি পড়ালেখা করে ঘুমিয়েছিল। বাবা-মা ঝগড়া করলেও মাথা ঘামায়নি, ভেবেছিল আর সব দিনের মতো আবার মিটমাটও হয়ে যাবে। শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন জানিয়েছেন, এই দুই সন্তান এখন তাঁদের খালার সঙ্গে আছে। আর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আসামি দুজনকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২২ জানুয়ারী, ২০২২ ০৮:৫৫ পূর্বাহ্ন