ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে প্রাণ গেল দুই ভাইয়ের

পিরোজপুর প্রতিনিধি‌

১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ন

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে প্রাণ গেল দুই ভাইয়ের

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে মাছ ধরেত গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে নাদিম ও এমাম নামের দুই ভাই মারা গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে উড়িবুনিয়া গ্রামে ৮নং ওয়ার্ডের প্রাইমারি স্কুল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে জানান স্থানীয় ইউপি সদস্য মো. মিজান।

নিহত এনাম হক (২০) ও নাদিম হক (২৪) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে আয়নাল হক মিয়ার পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মোঃ মিজান জানান, শুক্রবার গভীর রাতে  এনাম ও নাদিম আপন ভাই কোচ দিয়ে তারা খালের পাড়ে মাছ মারতে বের হন। মাছ মারতে বের হয়ে তারা উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। খালের পাড়ে জমিতে চাষি রিপন মিয়া ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম না জেনে জমির পাড়ে যাওয়া মাত্র তারা বৈদ্যুতিক লাইনে পেঁচিয়ে হয়তে মারা যায়। শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন জানান, চাষি তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম দুই ভাই তা না জেনে জমির পাশে খালের পাড়ে গেলেই সেই লাইনের বিদ্যুতে আটকে তারা মারা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে একাধিকবার মুঠোফোনে এ বিষয়ে অভিযুক্ত জমির মালিক রিপন মিয়ার কোন বক্তব্য পাওয়া যায়নি।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ন