শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্দুরকানী উপজেলায় আ. লীগের প্রার্থী হিসেবে জিয়াউল আহসান গাজীকে চান অনেকে

    পিরোজপুর প্রতিনিধি‌

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ন

    ইন্দুরকানী উপজেলায় আ. লীগের প্রার্থী হিসেবে জিয়াউল আহসান গাজীকে চান অনেকে

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদে আওয়ামীলীগের প্রার্থী হতে চান পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এবিষয়ে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের একাধিক নেতৃবৃন্দ জিয়াউল আহসান গাজীকে প্রার্থী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। তবে জিয়াউল আহসান গাজীকে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যানার ফেস্টুন দিয়েছে বেশ কিছু আওয়ামলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

    ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন, পত্তাশী ইউনিয়ন, বালিপাড়া ইউনিয়ন, ইন্দুরকানী সদর ইউনিয়ন এবং চন্ডিপুর ইউনিয়নের আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচাসেবকলীগের নেতৃবৃন্দ জিয়াউল আহসান গাজীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে চান বলে জানিয়েছেন।

    ইন্দুরকানী উপজেলা আওয়ামলীগের নেতা বজলুর রহমান মিন্টু জানান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে জিয়াউল আহসান গাজীকে দেখতে চায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সাধারণ মানুষ। কর্মী বান্ধব ও জণ বান্ধব নেতা জিয়াউল আহসান গাজী। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে ধারনা স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের।

    তবে এবিষয়ে এখনো স্পস্ট করে কিছু বলেননি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।

    জিয়াউল আহসান গাজী দির্ঘদিন ধরে পিরোজপুর জেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আছেন। তিনি ইন্দুরকানী বন্দর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে ছাত্ররাজনীতি শুরু করে ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন এবং সর্বশেষ তিনি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ন