শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উত্তর এবং মধ্য গাজায় ৩ লাখ লোক খাদ্য সংকটে:জাতিসংঘ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:২৩ অপরাহ্ন

    উত্তর এবং মধ্য গাজায় ৩ লাখ লোক খাদ্য সংকটে:জাতিসংঘ

    ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ) বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, খাদ্যের অভাবে উত্তর ও মধ্য গাজায় কয়েক লক্ষ মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

    ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, দুই সপ্তাহেরও বেশি আগে ২৩ জানুয়ারি সংস্থাটিকে শেষবার এই অঞ্চলে খাদ্য সরবরাহ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

    মানবিক সহায়তা প্রদানকারী অন্যান্য সংস্থাগুলোও ফিলিস্তিনি ভূখন্ডে ত্রাণ পেতে বাধা দেওয়ার কথা জানিয়েছে।
    লাজারিনি এক্স-এ লিখেছেন, ‘বছরের শুরু থেকে উত্তরে আমাদের সাহায্য মিশনের সহায়তার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।’
    তিনি বলেন, জাতিসংঘ সংস্থা উত্তর গাজাকে অনাহার এবং ক্ষুধার গভীর সংকট এলাকা চিহ্নিত করেছে। কারণ, সেখানে মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।

    লাজারিনি ‘এ অঞ্চলে বসবাসকারী অন্তত ৩ লক্ষ মানুষ তাদের বেঁচে থাকার জন্য আমাদের সহায়তার ওপর নির্ভর।’
    গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর ক্ষুদ্র, ঘনবসতিপূর্ণ গাজা অঞ্চল অবরোধ করে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে এবং উত্তর ও মধ্য গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয়।

    গাজার আনুমানিক ২৪ লক্ষ লোকের অর্ধেকেরও বেশি এখন দক্ষিণের রাফাহ শহরে আশ্রয় নিয়েছে। যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন সৈন্যদের রাফাহ আক্রমণের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন।

    গাজায় ইউএনআরডব্লিউএ বিষয়ক পরিচালক থমাস হোয়াইট বলেছেন, রাফাহতে আক্রমণাত্মক অভিযান নিয়ে এখন ‘চরম উদ্বেগ’ রয়েছে। এখান থেকে সংস্থাটি পুরো গাজা উপত্যকার জন্য তাদের কার্যক্রম পরিচালনা করে।

    তিনি আল জাজিরাকে বলেন, ‘আমাদের যদি রাফাহ থেকে সরে যেতে হয় তাহলে সাহায্য কার্যক্রম পরিচালনা করা খুবই কঠিন হবে। আমরা এখনই জনগণের চাহিদা মেটাতে সংগ্রাম করছি।’

    তিনি বলেন, ‘যদি নতুন করে হাজার হাজার লোক আবার দক্ষিণে সরে যায়, তবে তাদের সমর্থন করার জন্য আমাদের কাছে সংস্থান নেই এবং ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণের মুখে থাকা শহর থেকে আমাদের কার্যক্রম চালানো সম্ভব হবে না।’
    দক্ষিণে সরে যাওয়া সত্ত্বেও অনেকে ওয়াদি গাজা, গাজার কেন্দ্রে এবং উত্তরে রয়ে গেছেন।
    গাজায় জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ-এর প্রধান জর্জিওস পেট্রোপোলোস বলেছেন, এই অঞ্চলটিকে ‘ক্ষুধা ও হতাশার মরুভূমিতে পরিণত করা হচ্ছে’।

    তিনি বুধবার এএফপি’কে বলেন, ত্রাণ সংস্থাগুলোকে অবরুদ্ধ করা হচ্ছে, যখন কিছু ট্রাক এদিক দিয়ে যাচ্ছে, সেগুলোকে বাসিন্দারা ঘিরে ধরছে। উত্তর গাজার এসব এলাকা ‘অনাহারের দ্বারপ্রান্তে’ রয়েছে।

    বুধবার এএফপি’র একজন সাংবাদিক গাজা শহরের দক্ষিণে উত্তর থেকে দক্ষিণে প্রধান সড়কে ত্রাণবাহী ট্রাকের একটি বহরের অপেক্ষায় শত শত লোককে প্রত্যক্ষ করেছেন।

    এএফপি’র সাংবাদিকরা বলেন, যখন তারা ইসরায়েলি সামরিক যানগুলোকে তাদের দিকে অগ্রসর হতে দেখেন। তখন অনেকেই পালিয়ে যায় কিন্তু অন্যরা বহরের দিকে অগ্রসর হতে থাকে। ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:২৩ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:২৩ অপরাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:২৩ অপরাহ্ন