শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

    নিজস্ব প্রতিবেদক

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:২৭ পূর্বাহ্ন

    ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

    রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম সুষমা ইয়াসমীন।


    এ সময় কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কে এম সোলায়মান আল মামুন এবং  আমন্ত্রিত সামরিক অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বেসামরিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে বর্ণাঢ্য প্রতিযোগিতাটি সাফল্যম-িত করেন।

    শিক্ষার্থীদের প্যারেড ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রায় ৪০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক’ একটি নান্দনিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধি, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। অতিথিরা ডিসপ্লের ভূয়সী প্রশংসা করেন।
    প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম ও সৃজনশীল কাজে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পরামর্শ দেন।

    তথ্য-প্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জন করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য শিক্ষার্থীদের তিনি উপদেশ দেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন।
    প্রতিষ্ঠানটিতে অর্জিত শিক্ষা ও সহশিক্ষায় সাফল্যের গৌরবোজ্জ্বল ধারাটি অক্ষুন্ন রাখার জন্যে শিক্ষক ও শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:২৭ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:২৭ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:২৭ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:২৭ পূর্বাহ্ন