শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

    পিরোজপুর প্রতিনিধি‌

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ন

    জিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

    পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ স্বাধীন শেখ (১৬) ও মোঃ রহমত শেখ (১৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে তাদের আরেক বন্ধু মোঃ তানজিম শেখ।

    বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

    ওই বিদ্যালয় প্রধান শিক্ষক শুভ্রত রায় ও নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে। সকাল সোয়া ৯টার দিকে দশম শ্রেণির তিন ছাত্র স্বাধীন শেখ, রহমত শেখ ও তানজিম শেখ একটি মোটরসাইকেলে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিল।

    পথে বরইবুনিয়া শহীদ মোল্লার বাড়ির সামনের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়ে। এতে সেখানেই স্বাধীন ও রহমতের মৃত্যু হয়।
    আর গুরুতর আহত হয় তানজিম। এ অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

    স্থানীয়রা জানান, ওই তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে এবং অন্য এক বন্ধু অন্য একটি মোটরসাইকেলে করে পাল্লা দিয়ে চালিয়ে মাটিভাঙ্গার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।  

    নিহত মোঃ স্বাধীন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের  হোগলা বুনিয়া গ্রামের মোঃ ডালিম শেখের ছেলে। আর মোঃ রহমত শেখ একই ইউনিয়নের উত্তর পূর্ব বানিয়ারী গ্রামের মুকুল শেখের ছেলে।  

    আহত তানজিম শেখ একই ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের শহিদুল শেখের ছেলে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ন