শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাকিস্তানে নির্বাচনে ভোট গ্রহণ চলছে

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২২ অপরাহ্ন

    পাকিস্তানে নির্বাচনে ভোট গ্রহণ চলছে

    পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যে ছয়টা পর্যন্ত।  


    দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে কয়েকটি মামলায় কারাবন্দী করে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইমরান খান একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী রয়েছেন।
    নির্বাচনী প্রচারণাকালে পাকিস্তানের কিছু এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। বুধবার পৃথক বোমা ও গ্রেনেড হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে।

    এ প্রেক্ষিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ভোট চলাকালে আইন শৃঙ্খলা রক্ষায় দেশজুড়ে মোবাইল টেলিফোন সেবা বন্ধ রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে ছয় লাখ ৫০ হাজারেরও বেশি সেনা, আধা সামরিক ও পুলিশ সদস্য।

    এদিকে নির্বাচনের আগের রাজনৈতিক অস্থিরতা, ইমরান খানকে সাজা প্রদান, তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের আদালতের বারান্দায় ছোটাছুটি ও দলীয় প্রতীক কেড়ে নেওয়াসহ এমন নানা কারণে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে বলেই ধারনা করা হচ্ছে। দেশটিতে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮০ লাখ।

    এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। পাকিস্তানের জাতীয় পরিষদে মোট আসন ৩৪২টি। এর মধ্যে ২৭২ আসনে সরাসরি ভোট হয়।
    এবারের নির্বাচনে এগিয়ে আছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজলের (জেইউআই-এফ) নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে।

    পিটিআইয়ের প্রধান ইমরান খানসহ শীর্ষস্থানীয় অনেক নেতা কারাবন্দী। দলীয় প্রতীকে ভোট করতে পারছে না পিটিআই। এই পরিস্থিতি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে আছেন দলটির নেতারা। আজকের ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত থাকার ঘোষণা দিয়েছেন তাঁরা। ভোটে হস্তক্ষেপ হতে পারে, সেটা মাথায় রেখেই কৌশল সাজানোর কথাও বলেছেন পিটিআই কর্মী– সমর্থকেরা।
    বিশ্লেষকরা বলছেন, যিনিই জয়ী হয়ে আসুক তাকে বিপর্যস্ত অর্থনীতিসহ গভীর বিভক্তি মোকাবেলা করতে হবে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২২ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২২ অপরাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২২ অপরাহ্ন