শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ঋণের বোঝা সইতে না পেরে প্রাণ দিলেন ব্যবসায়ী

    পিরোজপুর প্রতিনিধি‌

    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৫৬ পূর্বাহ্ন

    ঋণের বোঝা সইতে না পেরে প্রাণ দিলেন ব্যবসায়ী

    পিরোজপুরের নাজিরপুরে ঋণের দায়ে সবুজ কুমার ওঝা (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।  মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার।

    সবুজ কুমার ওঝা জেলার সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের হাওলা গ্রামের সন্তোষ কুমার ওঝার ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেট, ফ্লাক্সিলোডসহ ভ্যারাইটিজ স্টোরের ব্যবসায়ী।
    ওসি মোঃ শাহ আলম হাওলাদার জানান, রাত সোয়া ১০টার দিকে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা ওই ব্যবসায়ীকে তার দোকানের ভেতর গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে থানা পুলিশকে জানান। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

    ওই ব্যবসায়ী নিজ দোকান ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
    বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মারফুদ আলম সবুজ জানান, ঘটনার দিন রাতে তার দোকানের শাটার বন্ধ অবস্থায়  ভেতরে আলো জ্বলতে দেখে সন্দেহ হয়। পরে শাটারের পাশ থেকে উঁকি দিয়ে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

    স্থানীয় বাজারের একাধিক ব্যবসায়ী জানান, সবুজ ওঝা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ) এর ডিলারদের কাছে অনেক টাকার ঋণ রয়েছেন। তিনি মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় কয়েক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নিয়েছেন। ওই সব ঋণর টাকার চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৫৬ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৫৬ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৫৬ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৫৬ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৫৬ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৫৬ পূর্বাহ্ন