শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর-১৯ আসনে সংরক্ষিত এমপি মনোনয়ন প্রত্যাশী লাবনী আক্তার

    পিরোজপুর প্রতিনিধি‌

    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৫১ পূর্বাহ্ন

    পিরোজপুর-১৯ আসনে সংরক্ষিত এমপি মনোনয়ন প্রত্যাশী লাবনী আক্তার

    পিরোজপুর-১৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে ন বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে দীর্ঘদিন কাজ করছেন কেন্দ্রীয় যুব মহিলা লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ লাবনী আক্তার। শেখ লাবনী আক্তার সাবেক সরকারি বাংলা কলেজ ছাত্রলীগ এর নেত্রী, শিক্ষানবিশ আইনজীবী, মাহির ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, পিরোজপুর সদর উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি,  বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ।

    ব্যাক্তিগত জীবনে তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম সচিব, এ কে এম আবুল কালাম আজাদের সহধর্মিণী ও এক সন্তানের জননী।

    কেন্দ্রীয় যুব মহিলা লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ লাবনী আক্তার বলেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে লালন করে ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে পথচলা সেখান থেকে সংসার জীবন পড়াশোনার পাশাপাশি সবসময়ই রাজপথে ছিলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্যকন্যা, দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা দারিদ্র্য দূরীকরণ করে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে বর্তমান সময়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুকন্যা, ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করতে চাই।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, শারমিন সুলতানা লিলি আপার নেতৃত্ব সারা বাংলাদেশের যুব মহিলা লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি, বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী দেশরতœ শেখ হাসিনা আপা  মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে দিনরাত মাঠে ছিলাম। পাশাপাশি আমার নিজের নির্বাচনী এলাকা পিরোজপুর -১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এ্যাডঃ শ ম রেজাউল করিম ভাইয়ের পক্ষে প্রচার ও প্রচারণা চালিয়ে জনসমর্থন গড়ে তুলতে ব্যাপক কাজ করেছি। এ সকল বিষয় বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আপা যদি আমাকে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে সুযোগ প্রদান করেন তাহলে এলাকার অসহায় দুস্থ মানুষের পাশাপাশি সন্ত্রাস, মাদক মুক্ত, উন্নত, শান্তিপূর্ন জনপদের এলাকা গড়ে তুলতে সকল বিষয় সবার সহযোগিতা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৫১ পূর্বাহ্ন