শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষায় পদ্মা সেতুর চেয়েও বড় প্রকল্প নেয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদক

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৫৬ পূর্বাহ্ন

    শিক্ষায় পদ্মা সেতুর চেয়েও বড় প্রকল্প নেয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

    শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি বলেছেন, ভবিষ্যতে  শিক্ষায় পদ্মা সেতুর চেয়ে বড় প্রকল্প নেয়া হবে। সে প্রকল্প শুধু অবকামোগত হবে না। শিক্ষার মান উন্নয়ন,  শিক্ষকদের ক্ষমতায়ন এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদানের জন্য এই প্রকল্প নেয়া হবে। তিনি মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের ডা.কায়সার রহমান অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে  রাজশাহী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শফিকুর রহমান বাদশা এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ,  অন্ত: বোর্ডের প্রধান সমন্বয়ক ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার প্রমূখ।  


    শিক্ষামন্ত্রী বলেন, সকলকে সাথে নিয়ে শিক্ষার সকল সমাস্যার সমাধানের চেষ্টা করা হবে। 


    নতুন কারিকুলাম নিয়ে বলতে গিয়ে তিনি বলেন  চাকরি দাতারা এখন ফলাফল দেখে অথবা সনদ দেখে চাকরি দিতে চায় না।  চাকরি দাতারা এখন দক্ষতা দেখতে চায়। ফলাফল ও  মুখস্ত নির্ভর শিক্ষায়  শিক্ষার্থীরা হয়ত ভালো ফলাফল করে কিন্ত দক্ষ হয় না। নতুন কারিকুলাম দক্ষতা নির্ভর শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন  পরবর্তী প্রজন্মকে দক্ষ করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। শফিকুর রহমান বাদশা এমপি শিক্ষানীতি ২০১০ কে সময়ের প্রয়োজনে যুগোপযোগী করতে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের প্রতি গুরুত্বারোপ করেন। 


    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বলেন, আমরা শিক্ষা ব্যাবস্থায় অনেক  সম্প্রসারণ করেছি, এখন শিক্ষায় গুণগত পরিবর্তনে কাজ করতে হবে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৫৬ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৫৬ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৫৬ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৫৬ পূর্বাহ্ন