শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিরাজগঞ্জে ১৫ শিবির কর্মী গ্রেফতার

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৩৭ পূর্বাহ্ন

    সিরাজগঞ্জে ১৫ শিবির কর্মী গ্রেফতার

    জেলায় অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের ১৫ কর্মী গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পৌর এলাকার যমুনা নদীর শেখ রাসেল শিশুপার্ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ভোর পৌনে ৬টার দিকে যমুনা নদীর বাঁশঘাট এলাকায় ককটেল, লোহার রড, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে নৌকা ঘাটের পল্টন, ষ্টিমার এবং শেখ রাসেল পৌঁর শিশু পার্কের বিভিন্ন স্থাপনা ভাংচুরের প্রস্তুতি নেয়ার সময় ছাত্রশিবিরের এই কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় দুটি ককটেলের বিস্ফোরন ঘটায় তারা।

    খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করার সময় ১৫ জন শিবির কর্মীরকে গ্রেফতার করা হয়। জেলা জামায়াতের সভাপতি শাহিনুর ও সেক্রেটারী জাহিদুলের ষড়যন্ত্র ও পরিকল্পনায় নেতাকর্মীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে উল্লেখ করেন ওই পুলিশ কর্মকর্তা। 


    এ ঘটনায় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সোহাগ বাদী হয়ে ১৭ জন আসামীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার কাদাই গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. হাসানুর রহমান ওরফে হাছান (২২), ভারাঙ্গা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. মুসা (২০), নয়াচড়া গ্রামের মো. জালাল শেখের ছেলে মো. ইসলাম শেখ (২১),  চর ছোনগাছা গ্রামের নানু মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম (২৩), কয়েলগাঁতী গ্রামের খোকন তালুকদারের ছেলে  মো. খালিদ হাসান (১৯), বানিয়াগাঁতী গ্রামের জহুরুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২০), পোড়াবাড়ী গ্রামের সিরাজুলের ছেলে আল ছাহাব (১৭), পাইকপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে হুমায়ুন কবির (২০), ভারাঙ্গা কড্ডা গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে মো. লাদেন শেখ (১৯), জারিলা গ্রামের হযরত আলীর ছেলে ছাব্বির হোসেন (১৭), জারিলা পোড়াবাড়ী গ্রামের হাসিনুর রহমানের ছেলে রাজু আহম্মেদ (২০), একই গ্রামের আব্দুল আলিমের ছেলে নাজমুল হাসান (১৭), চন্দ্রকানা গ্রামের আতাউর রহমানের ছেলে মো. আহাদ (১৬), বানিয়াগাঁতী গ্রামের সন্তোষ শেখের ছেলে শরিফুল ইসলাম (১৯) ও সয়াধানগড়া মধ্যপাড়া গ্রামের ছানু শেখের ছেলে আবির হোসেন সোহান ওরফে সৌভিক (১৬)। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৩৭ পূর্বাহ্ন