শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জ থেকে সংরক্ষিত আসনের জন্য মাঠে কয়েকজন নারী নেত্রী

    মোহাঃ সফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:৫৭ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জ থেকে সংরক্ষিত আসনের জন্য মাঠে কয়েকজন নারী নেত্রী

    চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচনে  ক্ষমতাসীন আওয়ামী লীগের সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে নারী নেত্রীগণের দৌড়ঝাঁপ লক্ষ্য করার মত। বেশ কয়েকজন নারী নেত্রী জোর লবিং গ্রপিং চালাচ্ছেন ও জোরালোভাবে কাজ করছেন।গত মঙ্গলবার থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলয় থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম কেনার জন্য চাঁপাইনবাবগঞ্জের নারী নেত্রীরা ঢাকায় অবস্থান করছেন এবং  কেন্দ্রীয় নেতাদের সাথে সাক্ষাৎ করে নিজেদের পক্ষে নানা তৎপরতা চালিয়ে যেতে কেন্দ্রীয়  আওয়ামী লীগের প্রভাশালী নেতা-নেত্রীদের বাসাবাড়িতে গিয়েও উপস্থিত হচ্ছেন ।

    বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দল গুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য কে হচ্ছেন তা নিয়ে  চলছে আলোচনা চাঁপাইনবাবগঞ্জ থেকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছেনতারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা কাইয়ুম রেজা চৌধুরীর কন্যা জারা জাবিন মাহবুব, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সাবেক জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোসাঃ হালিমা খাতুন, সাবেক এমপি ডাঃ মঈন উদ্দীন আহমেদ মন্টুর  কন্যা সুরাইয়া সুলতানা শর্মি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট শামসুল হকের কন্যা ও জেলা মহিলা আওয়ামী যুব লীগের সভাপতি এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম ডাঃ মেসবাহুল হক বা”চুর জৈষ্ঠ কন্যা  ও বর্তমান সংরক্ষিত নারী আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী। তার মেয়াদ কালে নাচোল উপজেলার কার্তিক  ক্ষুদ্র নূ-গোষ্টী অধ্যুষিত এলাকার ধরাইল দীঘি পাড়া গোপিনাথপুর ও কার্তিক পুর এলাকায় তেভাগা আন্দোলনের মহিয়সী নারী নেত্রী ইলা মিত্রের নামে ১টি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা সহ  অসহায়, প্রতিবন্ধি ও ত্যাগী বয়স্ক আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে অর্থ বরাদ্দ করেন। সংরক্ষিত নারী আসনগুলোতে নতুনদের বেশী প্রধান্য দিলেও দলের সভানেত্রীর বিশেষ বিবেচনা আর ব্যতিক্রম ক্ষেত্রে ‘চার-পাঁচজন’ পুনরায় সংসদে আসতে পারেন।

    চাঁপাইনবাবগঞ্জের সম্ভাব্য প্রার্থী জারা জাবিন মাহবুব জানান, দলের সভানেত্রীর সুবিবেচনায়ই তাদের একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে দলীয় নানা সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে  নেতাকর্মীদের উজ্জীবিত করতে নারী সংসদ সদস্য  পদটি অত্যন্ত গুরুত্বত্বপৃর্ণ। এজন্য জ্ঞান, মেধা, দক্ষতা সর্বোপরি সুশিক্ষিত হতে হবে। জননেত্রী শেখ হাসিনা স্মাট বাংলাদেশের রূপকার  শেখ হাসিনা আমার ও আমার পরিবারের দির্ঘ্য দিনের কর্মকান্ড পর্যালোচনা করে তাকে মনোনয়ন দিবেন ইনশাল্লাহ্। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান এমপি বলেন, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের উৎসাহিত করতে মাঠে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন। আশা করি তাদের মধ্য থেকে যোগ্যতা সম্পন্য সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত করা হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকল ধরনের যোগ্যতা বিবেচনা করে সংরক্ষিত নারী সংসদ উপহার দিবেন। তিনি আরও বলেন এই বৃহৎ এলাকার জন্য যোগ্য নারীকেই এমপি বানাবেন তা নিঃসন্দেহে বলা যায়।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:৫৭ পূর্বাহ্ন