শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শিল্প সাহিত্য নিয়ে তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে : স্পিকার

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জানুয়ারী, ২০২২ ১০:৪১ অপরাহ্ন

     শিল্প সাহিত্য নিয়ে তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে : স্পিকার
    স্পিকার শিরীন শারমিন চৌধুরী

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিল্প সাহিত্য নিয়ে তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে এবং তাদের সৃষ্টিশীলতাকে উদ্বুদ্ধ করতে হবে।

    বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে আয়োজিত ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি   এ কথা বলেন।

    দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে টাইমস মিডিয়া লিমিটেডের এমডি ও দৈনিক সমকালের প্রকাশক এ. কে. আজাদ এবং ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বক্তব্য রাখেন।

    ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সাহিত্য সমাজ ও রাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সর্বক্ষেত্রে বিস্ময় সৃষ্টি করেছে। তাই এ কল্যাণকর রাষ্ট্রের মৌলিকতা ও সৃজনশীলতা রক্ষায় সাহিত্যচর্চা একান্ত আবশ্যক বলে অভিমত ব্যক্ত করেন স্পিকার।  

    স্পিকার বলেন, শিল্প সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা থেকেই বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন ও কারাগারের রোজনামচা নামক আত্মজীবনী রচনা করে গেছেন যেগুলো ইতিহাসের অনেক অজানা তথ্য ও অমূল্য সম্পদের সাক্ষ্য দেয়। শিল্প সাহিত্য একটি জাতির পরিচয় বহন করে বঙ্গবন্ধু সে সম্পর্কে অবগত ছিলেন।

    ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে ২০১৯ ও ২০২০ সালের তিনজন করে মোট ছয়জন বিজয়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন।

    জুরি বোর্ডের সদস্য হিসেবে বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষসহ অনুষ্ঠানে ব্রাক ব্যাংক, দৈনিক সমকালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত বরেণ্য ও গুণী ব্যক্তিবর্গসহ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর