শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় ২৯৩ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ২৯৩ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চল  থেকে বিভিন্ন ব্রান্ডের ২৯৩ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

    সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন তার কার্যালয়ে প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন।

    গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীর নাম মো. আব্দুস সোবহান ওরফে নাড্ডু। তিনি সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পারদিয়ারা গ্রামের মো. আব্দুল হামিদ ডাক্তারের ছেলে। পরিবারসহ তারা এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে বসবাস করছিলেন।

     প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে এক বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এসময় আব্দুস সোবহানের বসতবাড়ির গোয়াল ঘর থেকে ৯টি বস্তায় বিভিন্ন ব্রান্ডের ২৯৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। সেইসাথে আব্দুস সোবহানকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ সুপার আরো জানান, গ্রেফতার আব্দুস সোবহানের বিরুদ্ধে এরআগেও খুন, ডাকাতিসহ পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।

    প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মো. কামাল হোসেন ছাড়াও অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ (বিপিএম), জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (নিঃ) মো. বদরুজ্জামান মোল্লাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন