শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে ৬ ডাকাত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৩৩ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে ৬ ডাকাত

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে  ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে থানা পুলিশ। রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাত ২টার দিকে কানসাট-ভোলাহাট  সড়কের দাইপুখুরিয়া ঈদগাহ মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। 

    আটকরা হল- উপজেলা শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২), একই গ্রামের গুদুর আলীর ছেলে মিলম (২৫), এবাদুল হকের ছেলে সানাউল (১৯), শফিকুল ইসলামের ছেলে পলাশ আলী (১৯), মনিরুল ইসলামের ছেলে মিনহাজ আলি (১৯) ও ভুটু আলীর ছেলে মইন হোসেন (১৯)। 

    শিবগঞ্জ থানার তদন্ত ওসি সুকোমল চন্দ্র দেবনাধ জানান, ডাকাতির প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে দাইপুখুরিয়া ঈদগাহ মাঠ এলাকায় অভিযান  চালায় পুলিশ। অভিযানে ডাকাত দলের ছয় সদস্যকে আটক করা হয়। তিনি আরও জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি ডাকাত দলের সদস্যদের আটক করতে অভিযান চলছে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৩৩ পূর্বাহ্ন