শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে সরকারি রাস্তা  কৌশলে বিক্রির চেষ্টা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সরকারি রাস্তা  কৌশলে বিক্রির চেষ্টা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারী  এইচবিবি রাস্তা কৌশলে বিক্রীর চেষ্টার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিবগঞ্জ  উপজেলার মোবারকপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের। রাস্তা বিক্রীর চেষ্টাকারীর  হলো শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের সাইফুদ্দিনের ছেলে মনিরুল ইসলাম। প্রতিকার চেয়ে  কলাবাড়ি ইকরা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ খাইরুল ইসলাম শিবগঞ্জ থানায় অভিযোগ করেছেন। খাইরুল ইসলামের স্বাক্ষরিত ৩ ফেব্রুয়ারির অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার মোবারকপুর মৌজার খতিয়ান নং ৯০, জেএল নং ৫২ এর ৩৫৫ নং দাগের দুই শতক জমির উপর প্রায় ২০ বছর আগে নির্মিত রাস্তা ওপর  মোবারকপুর ইউনিয়ন পরিষদ ২০১৬—২০১৭ অর্থ বছরে রাস্তাটি এইচবিবি করণের আওতায় নিয়ে আসে।

    সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তার পাশে  ১৯৯৯ সালে কলাবাড়ি মনি ইংলিশ একাডেমী ও ২০১৭ সালে কলাবাড়ি ইকরা হাফিজিয়া মাদ্রাসা স্থাপিত  ও ১৫টি বাড়ি রয়েছে । এই রাস্তার দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গ্রামবাসী সহ  বিভিন্ন পেশার মানুষ চলাচল করে।রাস্তাটি কানসাট সোনামসজিদ মহাসড়কের পাশে হওয়ায় বিভিন্ন কারণে রাস্তাটির গুরুত্ব বেড়েই চলেছে।

    সালেহা বেগম, নাহিদা ইয়াসমিন,সানাউল্লাহ সহ এলাকাবাসী  জানান এ রাস্তার জমির মূলমালিক লালুকে  অন্য স্থানের জমি দিয়ে বদল করা হয়েছে  প্রায় ২০ বছর আগে রাস্তাটি নির্মান করা হয়েছে। যা লালু নিজেই স্বীকার করেছেন।
    মুঠোফোনে যোগাযোগ করা হলে মানিরুল ইসলাম জানান, আমার ১৩ শতক জমির মধ্যে রাস্তা আছে। আমি যার কাছে জমি বিক্রি করব রাস্তা সহ বিক্রি করব। তবে রাস্তা বহাল থাকবে।
     
    শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ  মোঃ সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি  তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০২ পূর্বাহ্ন