শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ফলচাষী কল্যাণ সমিতির সমাবেশ অনুষ্ঠিত 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৫৯ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ফলচাষী কল্যাণ সমিতির সমাবেশ অনুষ্ঠিত 

    ফল বাগানমালিকদের মধ্যে কৃষি কার্ড চালুর দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল ফলচাষি কল্যাণ সমিতি। ৩ ফেব্রুয়ারি  শনিবার আয়োজিত উদ্যোক্তা সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

    রাজশাহীর গোদাগাড়ীর সাফিনা পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
    সমাবেশে এ দাবি ছাড়াও কল্যাণ সমিতির সদস্যরা তাদের বাগানে ব্যবহৃত পানির মটরের বৈদ্যুতিক মিটারের বিল বাণিজ্যিকের পরিবর্তে শিল্প বা কৃষি হিসেবে পরিবর্তনের দাবি জানান। এছাড়া ফল রপ্তানির প্রক্রিয়া সহজীকরণসহ সবাই যেন রপ্তানির সুযোগ পান, সে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

    সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বুলবুল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার ও নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম।

    এতে সভাপতিত্ব করেন ফলচাষি কল্যাণ সমিতির সভাপতি সাদিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সমিতির সিনিয়র সদস্য মো. খোবায়ের আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন-- কীটনাশক কোম্পানির আরএসএম শামছুল আলম, ফলচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ- অনেকে।
    শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৫৯ পূর্বাহ্ন