শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দুই ভাই ও বোনকে পিটিয়ে-কুপিয়ে আহত করল প্রতিপক্ষ

    পিরোজপুর প্রতিনিধি‌

    ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ন

    দুই ভাই ও বোনকে পিটিয়ে-কুপিয়ে আহত করল প্রতিপক্ষ

    পিরোজপুর সদর উপজেলায় গরু ফসল খাওয়া ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইভাই ও বোনকে পিটিয়ে এবং কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
    শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ গাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন, ওই এলাকায় তৈয়ব আলী বিশ্বাসের পুত্র বায়জিদ বিশ্বাস (২২), নাসিম বিশ্বাস (১৭) ও কন্যা তামান্না আক্তার (১৪)।

    আহত বায়জিদ বিশ্বাস জানান, তাদের প্রতিবেশী ইলিয়াস বিশ্বাস ও সাকিল বিশ্বাসের সঙ্গে তাদের বাড়ির জমি নিয়ে বিরোধ আছে। এ কারণে প্রায় সময় তাদের নানা হুমকি দিয়ে আসছিলেন ওই প্রতিবেশীরা। আজ বিকেলে তাদের জমির ফসল প্রতিপক্ষের গরু খেয়ে ফেললে তার প্রতিবাদ করে তার বোন তামান্না আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে ইলিয়াস বিশ্বাস ও সাকিল বিশ্বাস লোকজন নিয়ে তামান্নাকে মারধর করেন। পরে প্রতিপক্ষ ইলিয়াস বিশ্বাস, আব্দুর রাজ্জাক বিশ্বাস, সাকিল বিশ্বাস, ইয়াসিন ও লিটন তার (বায়জিদ) ওপর হামলা করে। এ সময় তার ভাই নাসিম বিশ্বাসকে কুপিয়ে জখম করা হয়। ঘটনার পর স্থানীয় ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
    হাসপাতালের চিকিৎসক ডা. এ কে এম আসিফ জানান, আহতের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহতের মধ্যে নাসিম বিশ্বাসের মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।

    পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

    অভিযোগের ভিত্তিতে পরিবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ন