শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাকা-আরিচা মহাসড়কে বাস-মিনিবাস দুর্ঘটনায় নিহত-১ , আহত ১০ 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩২ অপরাহ্ন

    ঢাকা-আরিচা মহাসড়কে বাস-মিনিবাস দুর্ঘটনায় নিহত-১ , আহত ১০ 

    ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ যাত্রী। আহতরা ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর থানাধীন ভাট বাউর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

    গোলড়া হাইওয়ে পুলিশের ওসি সুখেন্দু বসু জানান, শুক্রবার দুপুরে রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে অপর একটি মাইক্রো বাসের সংঘর্ষে মিঠু নামে এক মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছে। সে ঘিওর উপজেলার তরা গ্রামের চানু মিয়ার ছেলে। সম্ভবত মাইক্রোবাসটি পেট্রোল পাম্প থেকে মহাসড়কে উঠার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় পৃষ্ঠ হয়। আহতরা হলেন ঘিওর উপজেলার আব্দুল মান্নানের ছেলে আব্দুল আহাদ (৫০), মানিকগঞ্জ পৌর এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম (১৬), কুষ্টিয়া জেলার রিফাত আলীর স্ত্রী আলেয়া বেগম (৫৫), কুমারখালী  উপজেলার  দীপন মিয়ার কন্যা মরিয়ম (৫), হৃদয়ের স্ত্রী আরিফা (২১), নুরুদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৬২), হাবিবুর রহমানের স্ত্রী জাকিয়া (৫০), ওমর বাদশার ছেলে নুর আলম (৩৮), নুর আলমের স্ত্রী আরজু বেগম (৩২) এবং একজন অজ্ঞাতনামা যুবক (২৪) রয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস পুলিশ হেফাজতে রয়েছে। থানায় মামলা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩২ অপরাহ্ন