শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বিজিবির হাতে অস্ত্রসহ যুবক আটক

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪২ অপরাহ্ন

    শিবগঞ্জে বিজিবির হাতে অস্ত্রসহ যুবক আটক

    শিবগঞ্জের  সীমান্ত  এলাকা থেকে  ৫৯ বিজিবি’র সোনামসজিদ বিওপির টহল দল অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তুল, পাঁচ  রাউন্ড গুলি  ও দুটি  টি ম্যাগাজিনসহ  এক যুবককে  আটক করেছে। আটককৃত  যুবক  হলো জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির পুকুরিয়া গ্রামের আব্দুল হান্নান (৩৫)। 

    বিজিবির ৫৯ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে  গোপন সংবাদের ভিত্তিতে  এক ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া'র দিকনির্দেশনায় উপ অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস এর নেতৃতে  শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের রাস্তার উপর একটি মোটরসাইকেল আরোহীর দেহ  তল্লাশ ী করে একটি পিস্তুল, পাঁচ রাউন্ড গুলি ও  দুইটি ম্যাগজিন সহ মোটর সাইকেল আরোহী আব্দুল হান্নানকে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

    উল্লেখ্য, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত এক বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ জন আসামীসহ ২২টি দেশী/বিদেশী পিস্তল, ৩৮৪ রাউন্ড গুলি এবং ৩৬ টি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪২ অপরাহ্ন