শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় জাতীয় পিঠা উৎসবের সমাপণী অনুষ্ঠান

    গাইবান্ধা প্রতিনিধি

    ২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৩১ অপরাহ্ন

    গাইবান্ধায় জাতীয় পিঠা উৎসবের সমাপণী অনুষ্ঠান

    বাঙালির খাদ্য সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম উপাদান পিঠা, যা শুধু খাবারই নয়, অনুপম স্মৃতি-ভান্ডারও এই প্রতিপাদ্য ধারণ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি, গাইবান্ধার ব্যবস্থাপনায় গাইবান্ধা পৌরপার্ক চত্ত¡রে ৩ দিনব্যাপী “জাতীয় পিঠা উৎসব ১৪৩০” এর সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত। 

    গত ৩১ জানুয়ারি ২০২৪ বিকাল ৫টায় দেশব্যাপী ৬৪ জেলায় জাতীয় পিঠা উৎসব অনলাইন মাধ্যমে উদ্বোধন হয়। সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি, গাইবান্ধার আয়োজনে আলোচনা সভা, প্রবন্ধপাঠ ও লোক-সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে ১২টি স্টল অংশগ্রহণ করে।

    পৌষালী পিঠা রসনা, ঘরোয়া স্বাদ, আলিশা উইথ মম, প্রসূন ফুড এন্ড ক্রাফটিং, হক ফুড কর্ণার, গাইবান্ধা নারী জাগরণ সংস্থা, গ্রীণ ভিউ কিচেন, লাভলী এন্ড অত্রি’স কিচেন, আঞ্জুস কিচেন, ক্যাফে নীড়, শাহিন পিঠা ঘর ও সিলভিয়া’স কিচেন। প্রায় দুই শতাধিক ধরণের পিঠা মেলায় প্রদর্শনী ও বিক্রয় করা হয়। ১৩ জন পিঠা শিল্পী মেলায় সার্বক্ষনিক পিঠা তৈরী করে বিক্রয় করেন। অংশগ্রহণকারী পিঠা শিল্পীরা জাফরিন আলম, মোছা. তাজমিরা ইসলাম ইমা, মোছা. তহমিনা খাতুন, মোছা. বিলকিছ আরা, মোছা. ফারহানা হক, মোছা. আছিমা খাতুন, মোছা. নাজমুন নাহার, মোছা. লাভলী বেগম, আঞ্জুমান চৌধুরী, জান্নাতুল পলাশী, আনোয়ারা খাতুন, মো. শাহিন আলম ও সৈয়দা সিলভিয়া আক্তার।

    শুক্রবার সন্ধ্যা ৬ টায় পিঠা উৎসবের সমাপণী অনুষ্ঠানে ১৩ জন শিল্পীর মধ্যে হতে শ্রেষ্ঠ ৩ পিঠা শিল্পীকে ক্রেস্ট প্রদান করা হয়। তিন দিনব্যাপী লোক-সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন উদীচী শিল্পীগোষ্ঠি, জাহানারা আলম সঙ্গীত বিদ্যালয়, সারেগামাপা সঙ্গীত বিদ্যালয়, বিস্ময় সঙ্গীত বিদ্যালয়, সুরবাণী সংসদ গাইবান্ধা, জেলা শিল্পকলা একাডেমিসহ জেলা ও উপজেলার লোকশিল্পী, কবি, আবৃত্তিকার ও নৃত্যশিল্পীগণ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৩১ অপরাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৩১ অপরাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৩১ অপরাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৩১ অপরাহ্ন