শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজধানীতে বাসের ধাক্কায় তিনজন নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জানুয়ারী, ২০২২ ১০:২৭ পূর্বাহ্ন

     রাজধানীতে বাসের ধাক্কায় তিনজন নিহত
    সেন্টমার্টিন পরিবহণ

    রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিক্যালের সামনে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সিএনজি চালকসহ আহত হয়েছে এক শিশু।

    আজ শুক্রবার সকাল পৌনে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫),শারমিন (৩৮) ও রিয়াজুল ইসলাম (৪৫)। আহত সিএনজি চালকের নাম রফিক (৫০)। এছাড়া শাকিরা (৫) নামে এক শিশুও আহত হয়েছে এ দুর্ঘটনায়।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মাতুয়াইল এলাকায় বাস-সিএনজির সংঘর্ষের ঘটনায় ৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে একই পরিবারের ৩ জন মারা গেছেন। সিএনজিচালক ও এক শিশুর জরুরি বিভাগে চিকিৎসা চলছে। লাশ তিনটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

    নিহত আব্দুর রহমানের ছেলে তানভীর বলেন, আমরা যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশে সিএনজিতে করে মাতুয়াইল এলাকায় এলে পেছন থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। পরে সবাইকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে আমার বাবা, বোন, ভাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ভাগনি শাকিরার চিকিৎসা চলছে।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২১ জানুয়ারী, ২০২২ ১০:২৭ পূর্বাহ্ন