শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সরকারি গেজেটভূক্ত হলেন সুন্দরগঞ্জ ডিডব্লিউ কলেজর ৬১ শিক্ষক-কর্মচারী

    গাইবান্ধা প্রতিনিধি

    ২ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ন

    সরকারি গেজেটভূক্ত হলেন সুন্দরগঞ্জ ডিডব্লিউ কলেজর ৬১ শিক্ষক-কর্মচারী

    সরকারি ঘোষণার দীর্ঘ ৬ বছর পর গেজেটভূক্ত হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ ডিড রাইটার (ডি ডব্লিউ) সরকারি কলেজের ৬১ জন শিক্ষক-কর্মচারী।

    গত বুধবার (৩১ জানুয়ারি) সরকারিভাবে গেজেটভূক্ত কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকারের কাছে দিনভর উৎসবমুখর পরিবেশে ৬১ জন শিক্ষক-কর্মচারী সরকারি নিযোগপত্র জমা দিয়ে যোগদান করেন। 

    এরআগে, গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) শিক্ষাা মন্ত্রণালয়ের  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের  ৫ নভেম্বর ২০২৩ তারিখের ৩৭.০০.০০০০.০৮৫.১৫.১৪২(এ).২২-১০৯ স্মারক মুলে কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার নন-ক্যাডার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অধিদপ্তরের যোগদান করেন। একই সাথে তিনি পুনরায় কলেজটির  অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান। দীর্ঘদিন হলে এমপিও ( মান্থলি পেমেন্ট অর্ডার) এর মাধ্যমে বেতন-ভাতা উত্তোলন করে আসছিলেন। এখন থেকে শিক্ষক-কর্মচারীগণ সরকারি ভাবে বেতন-ভাতা পাবেন। 

    সরকারি গেজটভূক্ত ৬১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ৭ জন সহকারী অধ্যাপক, ৩১ জন প্রভাষক, একজন শরীরচর্চা শিক্ষক, একজন গ্রন্থাগারিক, একজন সহকারী গ্রন্থাগারিক, ৩ জন প্রদর্শক, তিনজন অফিস সহকারী, ৪ জন অফিস সহায়ক, ২ জন করে নিরাপত্তা কর্মী, একজন আয়া ও একজন পরিচ্ছন্নতা কর্মী রয়েছে।

    সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারী কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক (নন ক্যাডার) জাফর আলী সরকার বলেন, ‘সরকারি কলেজের প্রভাষক (নন ক্যাডার) হিসেবে যোগদান করার ফলে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।’

    কলেজের শরীরচর্চার শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘কলেজটি সরকারি করনের সর্বশেষ কাজটি সম্পন্ন হওয়ায় আমরা সবাই গর্বিত এবং আনন্দিত।’

    কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার বলেন, ‘কলেজটি গেজেটভূক্ত হওয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এর মাধ্যমে অত্র এলাকার শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আরও নতুন সুযোগ পাবে। কলেজটি সরকারী করণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’

    ১৯৭০ সালে স্থানীয় দলিল লেখক সমিতি কলেজটি প্রতিষ্ঠা করে। পরে ২০১৮ সালের ৮ আগস্ট কলেজটিকে সরকারি ঘোষণা করা হয়। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ন