শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মোরেলগঞ্জে চারজনকে কুপিয়ে শিশু অপহরণ, থানায় অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি‌

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ন

    মোরেলগঞ্জে চারজনকে কুপিয়ে শিশু অপহরণ, থানায় অভিযোগ

    বাগেরহাট জেলার মোরেলগঞ্জে প্রকাশ্য বসতবাড়িতে ঢুকে মুনতাহার নামে পাঁচ বছর বয়সী এক শিশুকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এসময় বাধা দিতে গেলে শিশুটির পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

    এ ঘটনায় বুধবার (৩১ জানুয়ারি) অপহৃত শিশুর খালা জেসমিন আক্তার ৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭/৮ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

    এর আগে  মঙ্গলবার (৩০ জানুয়ারি) উপজেলার হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    অভিযুক্তরা হলেন- কামরুল ইসলাম, মনির হোসেন, রেজাউল ইসলাম, শামীম শেখ, শাহনাজ আক্তার, আলমতাজ বেগম ও আসমা বেগম।

    অভিযোগপত্র উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার দুপুরে হোগলাবুনিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান হাওলাদারের বসতঘরে ঢুকে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ইন্দুরকানির বালিপাড়া গ্রামের কামরুল ইসলামের নের্তৃত্বে ২০ থেকে ২৫ জন এ হামলা চালায়। ঘরে রাখা মাছ বিক্রির ৫০/৫৫ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোস্তাফিজুর রহমানের নাতি শিশু মুনতাহারকে অপহরণ করে মোটরসাইকেল করে পালিয়ে যায় হামলাকারীরা।

    অপহৃত শিশুটির নানি হাসিনা বেগম এই প্রতিবেদককে বলেন তার মেয়ে ও জামাতার মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। গত বছর রমজান মাসে মেয়ে জাকিয়া বেগম মারা যায়। তারপর থেকে ওই দম্পতির দুই শিশু মুনতাহার ও মুসফিকা নানির কাছেই থাকত। এ নিয়ে শিশুটির বাবা আদালতে মামলা করলে আদালত শিশুদেরকে নানির সঙ্গে রাখার নির্দেশ দেন , কিন্তু তাদের বাবা বিভিন্ন সময় তালবাহানা করে আসছিল মেয়েদেরকে ভয়-ভীতি দেখাচ্ছিল যে অপহরণ করে তাদের নানা বাড়ির লোকদের মামলায় ফাঁসিয়ে দেবেন।

    এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, শিশুকে নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ন