শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাদুল্লাপুরে পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

    গাইবান্ধা প্রতিনিধি

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ন

    সাদুল্লাপুরে পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সিংগার পাড়া গ্রামে পছন্দের এক ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় ছালমা আক্তার (২০) নামের এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় এক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। 


    গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছালমা আক্তার এ গ্রামের ছোলাইমান আলীর মেয়ে ও রংপুরের একটি কলেজে অনার্স পড়ুয়া ছাত্রী। 


    স্থানীয়রা জানায়, এলাকার এক ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে ছালমা আক্তারের প্রেম-ভালোবাসা চলছিল। এরই এক পর্যায়ে ওই ছেলেকে বিয়ে করবে বলে পরিবারকে জানানো হয়। এতে বাবা-মা অসম্মতি জ্ঞাপন করেন। তারপর পরিবারের পক্ষ থেকে আরেকটি ছেলের সঙ্গে ছালমা আক্তারের বিয়ে ঠিকঠাক হয়।


    এ বিয়ে বুধবার (৩১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার কথা ছিল।  তবে পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দিলে আত্মহত্যা করবে মর্মে বাবা-মাকে জানায় ছালমা। এ নিয়ে সোমবার (২৯ জানুয়ারি) ছালমাকে তার বাবা-মা শাসন করে। এরই অভিমানে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার দিকে ছালমা আক্তার বিষপান করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছালমা আক্তার মারা যায়।

    সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ন