শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যার মামলায় ইউপি চেয়ারম্যানসহ  গ্রেপ্তার-৮

    পিরোজপুর প্রতিনিধি‌

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৬ পূর্বাহ্ন

    পিরোজপুরে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যার মামলায় ইউপি চেয়ারম্যানসহ  গ্রেপ্তার-৮

    পিরোজপুরের নেছারবাদ উপজেলার আটঘর কুরিয়ানার সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার হত্যা মামলার প্রধান আসামী আটঘর কুরিয়ানা ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার ও তার সহযোগীদেরসহ ৮ জনকে গ্রেপ্তার  করেছে র‌্যাব-৮। 

    বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এক প্রেস ব্রিফিং জানান, এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী মালা রানী মন্ডল বাদী হয়ে ১৫ জনকে আসামী করে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার পরপরই অভিযান জালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো শংকর সরকার, বাবুল হাওলাদার, তাপস মজুমদার ও স্বাধীন হালদার। 

    এছাড়া দুুপুরে র‌্যাব- ৮ এর উপ-পরিচালক মো: রবিউল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব অভিযান চালিয়ে এ হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান  মিঠুন হালদার সহ তার সহযোগী সুষময় হালদার, জালিস মাহমুদ ও  মোঃ আমিনুল ইসলাম  কে বাগেরহাটের মোল্লার হাট এলাকা থেকে গ্রেপ্তার করে। 

    স্থানীয় সূত্রে জানাযায়, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দাওয়াত কার্ডে ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নাম না থাকা নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার সাথে বিরোধের সৃষ্টি হয়। এতে মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার লোকজন নিয়ে কুরিয়ানা বাজারে শেখর কুমার সিকদারের  দোকানের কাছে এসে তার উপর হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত শেখর কুমার সিকদারকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, এ হত্যা কান্ডের ঘটনায় মামলার পালতক  অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এছাড়া এ ঘটনায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আছে। আর এ ঘটনায় যদি পুলিশের কোন গাফেলতি থাকে তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৬ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৬ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৬ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৬ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৬ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৬ পূর্বাহ্ন