শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিল্পকলায় ৩ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু আজ

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ জানুয়ারী, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ন

    শিল্পকলায় ৩ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু আজ

    বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ পিঠাকে জাতীয় পর্যায়ে আরো প্রসারিত ও জনপ্রিয় করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের ৬৪ জেলায় জাতীয় পিঠা উৎসবের আয়োজন করছে।

    সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে দেশব্যাপী ৬৪ জেলায় একযোগে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অঞ্চল ভিত্তিক পিঠাশিল্পীরা অংশগ্রহণ করবেন।

    সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘মাছে ভাতে বাঙালি, ঐতিহ্যমন্ডিত পিঠাপুলি, রন্ধন আর পিঠার বাহারে শিল্পী আছে ঘরে ঘরে’ এই  প্রতিপাদ্যে জাতীয় পিঠা উৎসব হচ্ছে। পিঠাশিল্পীদের উৎসাহ দিতে এবার উৎসবে খানিকটা ভিন্নতা যোগ করা হয়েছে। যারা পারিবারিক ঐতিহ্য ধরে পরিবারের জন্য পিঠা তৈরী করেন এবং লুপ্ত প্রায় পিঠাকে বংশ পরম্পরায় ধরে রেখেছেন তাদের অগ্রাধিকার দেয়া হয়েছে। প্রতিদিন ২ জন করে শিল্পী পিঠা উৎসবে একটি স্টলে একদিন অংশগ্রহণ করবেন এবং মূল্যায়ন কমিটি পিঠার গুণমান, ভিন্নতা এবং স্বাদ যাচাই করে নম্বর প্রদান করবেন। তার মাধ্যমেই ১ম, ২য় এবং ৩য় জন পুরস্কৃত হবেন। এবার পিঠা উৎসবে ৫০ টির অধিক স্টল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রত্যেককে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সনদ প্রদান করা হবে। 

    উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন। 

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব খলিল আহমদ এবং সম্মানিত অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। স্বাগত বক্তৃতা করবেন সালাহউদ্দিন আহাম্মদ।  অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করবেন লেখক ও গবেষক বাশার খান। 

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, গ্রামীণ পর্যায় থেকে পিঠাশিল্পীদের তুলে আনার চেষ্টা করছি। জাতীয় পর্যায়ে বড় পরিসরে এ পিঠা উৎসবের আয়োজন করছি। কারণ পরিবারের সদস্যদের জন্য ঘরে ঘরে আমাদের মায়েরা যত্ন করে যে পিঠা তৈরী করেন লোকজ সেই আদি পিঠাগুলোকে বাঁচিয়ে রাখতে চাই আমরা।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৩১ জানুয়ারী, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৩১ জানুয়ারী, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ৩১ জানুয়ারী, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ন