শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে বিএনপির কালো পতাকা মিছিল পন্ড

    পিরোজপুর প্রতিনিধি‌

    ৩১ জানুয়ারী, ২০২৪ ০৯:৪৩ পূর্বাহ্ন

    পিরোজপুরে বিএনপির কালো পতাকা মিছিল পন্ড

    নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে পিরোজুপরে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশী বাঁধার মুখে পন্ড হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির আয়োজনে একটি কলো পতাকা মিছিল বের হয়ে শহরের পোষ্ট অফিস সড়কে আসতে চাইলে মিছিলটি পুলিশী বাঁধার মুখে পন্ড হয়ে যায়। 
    মিছিলে এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহীদ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁন সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। 

    এসময় বিএনপির নেতাকর্মীরা বলেন, বর্তমান সকারের ব্যবসায়ী সিন্ডিকেটের কারনে নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দাম। যা দেশের সাধারণ মাুনষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। এছাড়া সককারের গায়েবী মামলায় বিএনপির নেতা-কর্মীরা কেউ কারাবন্দি আবার কেউ ঘর ছাড়া। তাই মামলা তুলে নিয়ে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি করেন। এছাড়া  সংসদ বাতিল করে পুনরায় সকল দলের অংশ গ্রহনে সংসদ নির্বাচন দেওয়ার দাবি করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩১ জানুয়ারী, ২০২৪ ০৯:৪৩ পূর্বাহ্ন