শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে পদ্মায় অবৈধ বালি উত্তোলনের দায়ে তিনজনের জেল

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩১ জানুয়ারী, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন

    শিবগঞ্জে পদ্মায় অবৈধ বালি উত্তোলনের দায়ে তিনজনের জেল

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে তিনজনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে তাদেরকে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

    দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছত্রাজিতপুর-জাহাঙ্গীরপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে হানিফ আলী (৩০), নামোসুন্দরপুর গ্রামের ইসরাইল আলীর ছেলে উদুল আলী (৩৫) ও চন্ডিপুর গ্রামের সারিজুল ইসলামের ছেলে একরামুল হক (৩৪)।

     

    অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন। তিনি জানান, দুপুর ১টার দিকে উপজেলার সাত্তার মোড় ৪ ও ৫ নং বেঁড়িবাঁধসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে তাদের দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। তিনি আরও জানান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩১ জানুয়ারী, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন