শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ইন্দুরকানি উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান তরিক মাসুদ 

    পিরোজপুর প্রতিনিধি‌

    ৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:৫৭ পূর্বাহ্ন

    ইন্দুরকানি উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান তরিক মাসুদ 

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে। আসন্ন পবিত্র রমজানের পরপরই প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার ইঙ্গিত রয়েছে নির্বাচন কমিশনারের। সেই সুবাদে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মাঠে নেমে পড়েছেন অনেকেই। সম্প্রতি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ার কথা বলেছেন সমাজসেবক, শিক্ষানুরাগী, সাংবাদিক ও ব্যবসায়ী মুফতি তালুকদার তারিক মাসুদ। 

    এলাকাবাসীর অনুপ্রেরণায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বলে এই প্রতিবেদককে জানিয়েছেন। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছেন।

    মুফতি তালুকদার তরিক মাসুদ এর বাবা আলহাজ আনোয়ার হোসেন তালুকদার একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক শিক্ষানুরাগী। তিনি নলবুনীয়া ১নং পাড়েরহাট ইউনিয়ন  ইন্দুরকানি পিরোজপুরের একজন স্থায়ী বাসিন্দা।

    তৃণমূল শিক্ষাঙ্গন থেকে জনতার মাঝে উঠে আসা মুফতি তালুকদার তরিক মাসুদ ইতিমধ্যে ইন্দুরকানির প্রত্যন্ত অঞ্চলে স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দিরে অনুদান এবং অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে চলেছেন। 
    এছাড়াও চিকিৎসার অভাবে যারা চিকিৎসা করতে পারে না তাদের চিকিৎসা খরচ সহ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তিনি করোনা কালীন সময় বহু অসহায় দুঃস্থ মানুষ কে তিনি সহযোগিতা করেছেন।

    নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে মুফতি তালুকদার তরিক মাসুদ এই প্রতিবেদককে জানান, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চাই। আমাদের সকলের স্বপ্নের ইন্দুরকানি বাসী সকল শ্রেণী পেশার মানুষের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধশালী উপজেলায় রুপান্তরিত করতে চাই। আমি ছাত্র সমাজের সকল যৌক্তিক আন্দোলনে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বাধীনতার স্বপক্ষের শক্তির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে গন মানুষের সাথে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব।

    তিনি আরো বলেন, এলাকার মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতা ও বাবার আদর্শ নিয়ে উপজেলাবাসীর পরিকল্পিত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন বলে জানিয়েছেন তিনি। তাই তিনি উপজেলার সর্বস্তরের জনগণের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:৫৭ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:৫৭ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:৫৭ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:৫৭ পূর্বাহ্ন