শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্র-গুলিসহ আটক ১

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:১৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্র-গুলিসহ আটক ১

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার ৫৯ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া। এর আগে রোববার বিকেলে উপজেলার জমিনপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি জামিনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রূপচাঁন রনি (৩৪)। 

    অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রোববার বিকেলে জামিনপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে রনি। ধাওয়া করে ধরে পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে। রনি তিনটি বিওপির তালিকাভূক্ত চোরাকারবারি উল্লেখ করে বিজিবি অধিনায়ক আরো জানান, তাকে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল বিজিবি। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:১৭ পূর্বাহ্ন